দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোলশূন্য প্রথমার্ধের পর জমে উঠল লড়াই। চমৎকার দলীয় প্রচেষ্টার গোলে এগিয়ে গেল জাপান। দ্রুতই সমতা ফেরাল সুইডেন। পরে সুযোগ এলো দুই দলের সামনেই, কিন্তু ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পেল না কোনো দলই।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় ভোরের ডালাসে ম্যাচে ১-১ ড্র হয়েছে জাপান ও সুইডেনের লড়াই। দুই দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৫৬ মিনিটে রিতসু দোয়ানের দারুণ থ্রু পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান দাইজেন মায়েদা। এই গোলে সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।
৬২ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান অ্যান্থনি এলাঙ্গা। এই গোলে জাপানের বিপক্ষে ১-১ সমতা ফেরায় সুইডেন।
এই ড্রয়ে গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল। ম্যাচটি আগামী ২৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের হুস্টনে।
কেএম